ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

রাজনৈতিক দল নিয়ে বিরোধে ইলিয়াস কাঞ্চন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:১০ পিএম

রাজনৈতিক দল নিয়ে বিরোধে ইলিয়াস কাঞ্চন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার রাজনৈতিক দল ঘোষণার আগেই পড়েছেন আইনি জটিলতায়। ‘জনতার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান তার বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন, যেখানে দলীয় নাম নিয়ে তীব্র আপত্তি তোলা হয়েছে।

দলের নাম নিয়ে দ্বন্দ্ব

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রেরিত নোটিশে জানানো হয়, শফিকুল ইসলাম সবুজ খান গত ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জনতার বাংলাদেশ পার্টি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন এবং ২০ এপ্রিল জাতীয় নির্বাচন কমিশনে দলটির নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন।

নোটিশে অভিযোগ করা হয়, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন দল গঠনের পরিকল্পনা করছেন, যা ২৫ এপ্রিল ঘোষণা করা হবে বলে জানা গেছে। এই নামটি ‘জনতার বাংলাদেশ পার্টি’র সঙ্গে প্রায় অভিন্ন, ফলে দেশব্যাপী ছড়িয়ে থাকা নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

“জনতা” নামের দল নিয়ে জনসচেতনতা

নোটিশে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে একাধিক দল 'জনতা' শব্দটি ব্যবহার করে আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে—জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি সহ আরও কয়েকটি রাজনৈতিক সংগঠন।

এর ফলে রাজনৈতিক পরিমণ্ডলে নামের মিল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে যা গণতান্ত্রিক পরিবেশ ও দলের স্বতন্ত্র পরিচয় বজায় রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

শফিকুল ইসলাম সবুজ খান বলেন,
“রাজনৈতিক দল গঠন কোনো হাস্যরসের বিষয় নয়। ইলিয়াস কাঞ্চন একজন সম্মানিত ব্যক্তিত্ব, তাই তাকে অনুরোধ করছি—তিনি যেন 'জনতার পার্টি বাংলাদেশ' নামে কোনো দল গঠন না করেন এবং ভিন্ন কোনো স্বতন্ত্র নাম বিবেচনায় নেন। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন