ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

তারেক রহমানের বক্তব্যের একটি লাইন আমার মনে গভীরভাবে নাড়া দিয়েছে: পরীমণি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পিএম

তারেক রহমানের বক্তব্যের একটি লাইন আমার মনে গভীরভাবে নাড়া দিয়েছে: পরীমণি

তারেক রহমানের বক্তব্যের একটি লাইন আমার মনে গভীরভাবে নাড়া দিয়েছে: পরীমণি

তারেক রহমানের বক্তব্যের একটি লাইন আমার মনে গভীরভাবে নাড়া দিয়েছে: পরীমণি

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রায় ১৮ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন।

দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে লাখো মানুষের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।

এবার সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিনি তারেক রহমানের বক্তব্য শুনে প্রশংসায় ভাসিয়েছেন তার ফেসবুক।

ফেসবুক স্ট্যাটাসে পরীমণি জানান, তারেক রহমানের বক্তব্যের একটি লাইন তার মনে গভীরভাবে নাড়া দিয়েছে। পুরো বক্তব্যে চারদিকে এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
 
পরীমণি লেখেন, “‘আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”

সেই বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ দেশের মানুষ চায় যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।’

তারেক রহমানের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।
 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন