ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নতুন লুকে অভিনেত্রী রুনা খান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

নতুন লুকে অভিনেত্রী রুনা খান

নতুন লুকে অভিনেত্রী রুনা খান

 নতুন লুকে অভিনেত্রী রুনা খান

বিনোদন ডেস্ক : রুনা খান বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। বড় পর্দা কিংবা ওটিটি সব মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা নিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় থাকেন তিনি।  এবার জামদানি শাড়ি পরে নতুন লুকে দেখা গেছে অভিনেত্রীকে। 

শাড়ি পড়া একগুচ্ছ নতুন ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন রুনা খান। যেখানে তাকে দেখা গেছে স্নিগ্ধ সি-গ্রিন রঙের একটি নকশা করা জামদানি শাড়িতে। নিজের এ  সাজকে পূর্ণতা দিতে কানে পরেছেন বড় আকৃতির কানপাশা এবং কপালে এঁকেছেন ছোট্ট একটি লাল টিপ। ছবিতে অভিনেত্রীর স্নিগ্ধতা আর মিষ্টি হাসি মুহূর্তেই ভক্তদের মন কেড়েছে।

ছবির ক্যাপশনে রুনা খান কবিতার উক্তি জুড়ে দিয়েছেন, ‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’

ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘শাড়িতেই আমাদের বাঙালি নারী সেরা।’ 

অন্য একজন লিখেছেন, ‘অপূর্ব দেখাচ্ছে আপনাকে, যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি।’

প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন রুনা খান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন