ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হাদির আসনেই লড়াইয়ে নামছেন মডেল মেঘনা আলম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ এএম

হাদির আসনেই লড়াইয়ে নামছেন মডেল মেঘনা আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান হাদির আসন হিসেবে পরিচিত এই এলাকা থেকেই ভোটের ময়দানে নামার ঘোষণা দিয়েছেন মেঘনা আলম।

ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়েই তিনি রাজনীতিতে এগিয়ে এসেছেন। তার ভাষায়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’—এমন ফাঁপা প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে আন্তর্জাতিক মানে উন্নীত হতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যার চিন্তাধারা, শিক্ষা, সামাজিক মেলামেশা ও দৃষ্টিভঙ্গিতে বৈশ্বিক প্রভাব রয়েছে এবং যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য।

নিজেকে সেই বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করে মেঘনা আলম বলেন, তিনি কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত ও কার্যকর পরিবর্তনের প্রতিনিধিত্ব করতে চান।

ঢাকা-৮ এলাকার নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই এলাকায় আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

এছাড়া তিনি জানান, এলাকাজুড়ে একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহার করতে পারেন। জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, গোসল ও ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা, শিশুদের ডায়াপার পরিবর্তনের স্থান এবং কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর প্রতিশ্রুতিও দেন তিনি। এসব সুবিধা বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী ও পার্কে হাঁটতে বের হওয়া মানুষ সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানান মেঘনা আলম।

আরও কয়েকটি প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা নিশ্চিত করা, পরিচ্ছন্ন জীবনযাপন গড়ে তোলা এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

মডেলিং জগত থেকে রাজনীতির মাঠে মেঘনা আলমের এই ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-৮ আসনে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন