ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে: সালমান খান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ এএম

আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে: সালমান খান

আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে: সালমান খান

আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে: সালমান খান

বিনোদন ডেস্ক: বলিউডের সুপারস্টার সালমান খান। গত তিন দশক ধরে রূপালি পর্দা কাঁপাচ্ছেন তিনি। অসংখ্য ব্লকবাস্টার ছবির নায়ক সালমান। গত কয়েক দিন ধরেই নিজের ব্যক্তিগত জীবনের নানা উপলব্ধি ও অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন এই অভিনেতা।

গত ২৫ বছরে তিনি একা হয়ে গিয়েছেন এবং অনেক বন্ধুকে হারিয়েছেন। এবার তিনি সরাসরি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন।

তিনি বলেন, আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব করে নিলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি সেটা আমার যেটা মনে হয় সেটা।

অসংখ্য প্রেমের গল্পে অভিনয় করা এই অভিনেতাকে পর্দায় কাঁদতে দেখে আবেগে ভেসেছেন অগণিত অনুরাগী।

‘তড়প তড়প কে’ গানে ঐশ্বরিয়া রাইয়ের দিকে তাকিয়ে তার কান্নার দৃশ্য বা ‘তেরে নাম’ ছবিতে তার কষ্ট, আজও দর্শকদের চোখে জল আনে। অথচ সালমান বলছেন, তিনি নাকি কাঁদতেও পারেন না।

কান্নার বিষয়ে নিজের অদ্ভুত উপলব্ধি জানিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে।

তবে অভিনেতার এমন মন্তব্যের সঙ্গে একমত নন অনেক দর্শক ও সমালোচক। তাদের দাবি, সালমানের আবেগঘন দৃশ্যগুলো দর্শকদের মন ছুঁয়ে যায়, তাদেরও চোখ ভেজায়। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন