ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাহরুখ খানকে দেখেই হাসিমুখে হাত বাড়িয়ে দিলেন মেসি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

শাহরুখ খানকে দেখেই হাসিমুখে হাত বাড়িয়ে দিলেন মেসি

শাহরুখ খানকে দেখেই হাসিমুখে হাত বাড়িয়ে দিলেন মেসি

শাহরুখ খানকে দেখেই হাসিমুখে হাত বাড়িয়ে দিলেন মেসি

বিনোদন ডেস্ক: প্রায় সাড়ে ১২ ঘণ্টার সফর শেষে কলকাতায় এসে পৌঁছেছেন লিওনেল মেসি। কঠোর নিরাপত্তায় এই কিংবদন্তি ফুটবলারকে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যান আয়োজকরা। আর হোটেলে প্রবেশ করতেই মেসির সঙ্গে দেখা হয়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের।

হোটেলে শাহরুখ খানকে দেখেই হাসিমুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ।

অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে ছিল তার ছেলে আব্রাহাম খান, আয়োজক শতদ্রু দত্ত এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে কলকাতায় নামেন তারা। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীতে বিমানবন্দরের ১ নম্বর গেট থেকে তিনি বের হন ৩টা ২২ মিনিটে।

বিমানবন্দর থেকে মেসি বের হওয়া মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড়। তাকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক কলকাতা বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন