ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কলকাতায় একই মঞ্চে হাজির হচ্ছেন শাহরুখ-মেসি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

কলকাতায় একই মঞ্চে হাজির হচ্ছেন শাহরুখ-মেসি

দুই জগতের দুই কিংবদন্তির দেখা মিলবে কলকাতায়। আগামী ১৩ ডিসেম্বর ভারতের কলকাতায় যাচ্ছেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। সেখানে একই মঞ্চে হাজির হবেন বলিউড কিং শাহরুখ খান।

ফুটবল ও বিনোদন জগতের এই দুই তারকার উপস্থিতি কলকাতাবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। দুই তারকার আগমন ঘিরে সেজেছে কলকাতা।

দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ডিসেম্বর মেসি কলকাতায় পা রাখবেন। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যেই তাকে এক ঝলক দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

গত ২ নভেম্বর নিজের জন্মদিনে শাহরুখ কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিলেও এবার সামাজিক মাধ্যম ‘এক্স’ -এ তিনি তার আগমনের আসল কারণ স্পষ্ট করেছেন। শাহরুখ তার পোস্টে লেখেন, ‘এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না, বরং দিনেই মেসি রাইড হবে।’

শাহরুখের এই কথাতেই স্পষ্ট হয়ে যায় যে তিনি ক্রিকেট মাঠ নয়, বরং ফুটবলের মাঠে আসছেন। নায়ক নিশ্চিত করেছেন, আগামী ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে স্বেচ্ছায় উপস্থিত থাকবেন। এর মধ্য দিয়ে মেসি-শাহরুখের যুগলবন্দী কলকাতার দর্শকদের জন্য বছরের সেরা উপহার হতে চলেছে।

২০১১ সালে যখন মেসি প্রথমবার কলকাতায় আসেন, তখন থেকেই শাহরুখ প্রকাশ্যে প্রশংসা করে আসছেন তার। মুম্বাই ও কলকাতার বহু ফুটবল ইভেন্টে শুভেচ্ছাদূতের ভূমিকায় থেকেছেন কিং খান। তার মতে, ‘খেলাধুলা মানুষের হৃদয়কে এক করে। বড় তারকার সঙ্গে সেলফির জন্য নয়; বরং খেলাকে সম্মান করতেই আমি এমন আয়োজনে থাকতে পছন্দ করি।’

উল্লেখ্য, লিওনেল মেসি আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে তিনি কলকাতা, এরপর মুম্বাই এবং সবশেষে দিল্লি যাবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন