ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

বিনোদন ডেস্ক : সুসংবাদ দিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কন্যাসন্তানের বাবা হলেন তিনি। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করেন এই অভিনেতা। 

অপূর্ব তার পোস্টে নবজাতক কন্যার একটি হাত ধরে থাকা ছবি যুক্ত করেন। কন্যার নাম রাখা হয়েছে আনায়া। কন্যা এবং তার মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। জানা যায়, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

উচ্ছ্বাস প্রকাশ করে অপূর্ব তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের কন্যার আগমনের খবর জানাতে। স্বাগতম, প্রিয় আনায়া!’

অপূর্ব আরও লেখেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন জিয়াউল ফারুক অপূর্ব। বিয়ের চার বছর পর এই দম্পতির কোলজুড়ে কন্যাসন্তানের জন্ম হলো।

এর আগে অপূর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন এবং ২০২০ সালে সেই সংসারের বিচ্ছেদ ঘটে। অপূর্ব ও অদিতির ঘরে জায়ান ফারুক আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে। শাম্মার আগে অপূর্ব অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন, তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন