ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তাই করা যায়, এই ভাবটা যে ভুল: পিয়া

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ এএম

সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তাই করা যায়, এই ভাবটা যে ভুল: পিয়া

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় সরব নেটিজেনরা। বিশেষ করে তারকাদের অনেকেই এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে বিচার দাবি করেছেন। এরই মধ্যে কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।

বুধবার সামাজিকমাধ্যম ফেসবুকে পিয়া জান্নাতুল লিখেছেন, ‘সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তাই করা যায়-এই ভাবটা যে ভুল, আজকের গ্রেপ্তারটাই তার পরিষ্কার প্রমাণ। আটটা নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া—এটা শুধু নিষ্ঠুর না, এটা মানুষ হিসেবে আমাদের লজ্জা।’

তিনি বলেন, ‘যারা মনে করেন প্রাণীরা কথা বলতে পারে না, তাই তাদের ওপর যা ইচ্ছে করা চলে, এখন থেকেই সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আর আইন আগের মতো চুপ করে থাকবে না। শাস্তি আরও কড়া হবে, আরও কঠিন হবে।’

সবশেষে অভিনেত্রী বলেন, ‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন যে, তাদেরও জীবন আছে, ব্যথা আছে। অবলা প্রাণীদের ওপর শক্তি দেখানোর দিন শেষ, এখন জবাবদিহির সময়।’

প্রসঙ্গত, সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরছানা হত্যার এই ঘটনা ঘটে। অভিযোগের আঙুল উঠে উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানের দিকে। তারপর দণ্ডবিধির (১৮৬০) ৪২৯ ধারায় এই ঘটনায় মামলা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন