ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মারা গেছেন সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম

মারা গেছেন সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ

মারা গেছেন সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ

মারা গেছেন সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ

বিনোদন ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা কামাল পারভেজ মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২২ নভেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। কামাল পারভেজ ছিলেন চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই।

তার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন সোহেল রানার পুত্র মাশরুর পারভেজ।

মাশরুর জানান, কামাল পারভেজ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই চাচ্চু অসুস্থ ছিলেন। গতকাল শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে নেওয়া হয়। এরপর আরও অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই মারা যান তিনি। উনার জন্য দোয়া চাই সবার কাছে।’

মাশরুর পারভেজ আরও জানিয়েছেন, উত্তরা পাঁচ নম্বর সেক্টর জামে মসজিদে আজ বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলরা পাঁচ ভাই। তাদের মধ্যে কামাল পারভেজ তৃতীয়। সব ভাইদের পারিবারিক নাম মাসুদ পারভেজ (সোহেল রানা), জুয়েল পারভেজ, নেহাল পারভেজ ও মাসুম পারভেজ (রুবেল)।

চলচ্চিত্র জগতে কামাল পারভেজ ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’ এবং ‘চারদিকে অন্ধকার’ ছবির প্রযোজক ছিলেন। ‘বীরপুরুষ’ ছবিতে তিন ভাই সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ একসঙ্গে অভিনয় করেছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন