ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢালিউড ‘প্রিন্স’-এর নায়িকা ফারিণ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

ঢালিউড ‘প্রিন্স’-এর নায়িকা ফারিণ

শাকিব খান মানেই হিট সিনেমা, বিষয়টি এখন আর সেই ব্র্যাকেটে আটকে নেই। এখন শাকিব খান মানেই এক একজন নায়িকার পুনর্জন্ম হওয়া। সেটি কলকাতার ইধিকা পাল হোক আর ঢাকার সাবিলা নূর; দুই বাঙলাতেই প্রমাণিত সত্য।

সেই ধারায় এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন তাসনিয়া ফারিণ। কলকাতা ও ঢাকার সিনেমায় এরমধ্যে নিজেকে দাঁড় করিয়েছেন ওটিটি সফল ফারিণ। যদিও সে অর্থে মূল ধারার সিনেমার মতো ঝলকায়নি ছবিগুলো। মনে হলো, ওটিটি কর্মই ঝুলেছে বিগ-স্ক্রিনে। এমন মন্তব্যের কড়া জবাব মিলবে সম্ভবত এবার। কারণ নায়ক তার শাকিব খান।

গুঞ্জন ছিলো আগেই, তবে ১৫ নভেম্বর একেবারে দলিলে সই করে ঘোষণা দিয়েছেন ‘প্রিন্স’ নির্মাতা আবু হায়াত মাহমুদ।

এই ঘোষণার সঙ্গে ফারিণ ছোট করে লিখে দিলেন ফেসবুক ক্যাপশনে, ‘রেডি ফর প্রিন্স!’

বুঝতে বাকি নেই, ওটিটি প্রিন্সেস অবশেষে ঢালিউড প্রিন্সের হাত ধরার অপেক্ষায় অস্থির। নির্মাতা আবু হায়াত মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের গল্পে শাকিব খানের নায়িকা কিন্তু দু’জন। তার মধ্যে একজনের নাম আজ আপনাদের জানাতে পারলাম। দ্রুতই অন্যজনের নাম জানাতে পারবো। কারণ, ডিসেম্বরে আমরা শুটিংয়ে যাচ্ছি।’ প্রযোজক শিরিন সুলতানা, অমিতাভ বচ্চন, আবু হায়াত মাহমুদ ও সিনেমাটোগ্রাফার অমিত রায় অনেকেই জানেন, এরমধ্যে গত সপ্তাহে নির্মাতা আবু হায়াত মাহমুদ শুভকামনা নিয়ে এসেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছ থেকে। না, তিনি অভিনয় করছেন না ‘প্রিন্স’-এ। ঘটনাক্রমে বলিউড সিনেমাটোগ্রাফার অমিত রায়ের সুবাদে তাদের দেখা হয় মুম্বাইয়ের এক শুটিং ইউনিটে। বলা ভালো, অমিত রায় ‘প্রিন্স’-এর সিনেমাটোগ্রাফার।

‘প্রিন্স’ মুক্তির লক্ষ্য আসছে ঈদে। কোন ঈদ, সেটি জানানো হবে শুটিং শেষে।   

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন