ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন অভিনেতা গোবিন্দ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন অভিনেতা গোবিন্দ

আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন অভিনেতা গোবিন্দ

আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন অভিনেতা গোবিন্দ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ভোরে মুম্বাইয়ের জুহুতে নিজ বাড়িতে আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন এই ৬১ বছর বয়সী তারকা। সঙ্গে সঙ্গেই তাকে জুহুর এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনি সহায়ক ললিত বিন্দাল। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা অসুস্থ বোধ করছিলেন এবং পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জরুরি বিভাগে আনা হয়। 

গোবিন্দা কিছুটা দিশেহারা অনুভব করছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা সমস্ত পরীক্ষা সম্পন্ন করেছেন। তারা এখন রিপোর্টের পাশাপাশি নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছেন।

গোবিন্দার হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটি ঘটেছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে দেখে আসার ২৪ ঘণ্টার মধ্যেই। গত সোমবার রাতে ধর্মেন্দ্রকে দেখতে তিনি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন। 

তখন তাকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক দেখা গিয়েছিল। কিন্তু মঙ্গলবারের গভীর রাতে তার হঠাৎ অসুস্থতা ও জ্ঞান হারানোর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। সবাই প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন