ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রথম নির্মাণেই এক ডজন পুরস্কার!

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

প্রথম নির্মাণেই এক ডজন পুরস্কার!

তরুণ নির্মাতা ও অন্যতম সিনেমাটোগ্রাফার সাহিল রনি তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মানুষ’-এর জন্য আবারও সম্মাননা অর্জন করলেন। এ নিয়ে পূর্ণ হলো এক ডজনের কোটা।

সম্প্রতি তিনি ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস-২০২৫’-এ শ্রেষ্ঠ পরিচালক (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) হিসাবে পুরস্কার লাভ করেন। এটি এই চলচ্চিত্রটির জন্য ১২তম অর্জন। অথচ এটি নির্মাতার প্রথম চলচ্চিত্র।

‘মানুষ’ (দ্য সোল) দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়ে আসছে। মানবতা ও মনস্তাত্ত্বিক দর্শনের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি দেশ-বিদেশের জুরিদের মন জয় করে নিয়েছে।

সাহিল বলেন, ‘প্রথম নির্মাণেই এমন ধারাবাহিক সাফল্য নির্মাতা হিসেবেও আমাকে মুগ্ধ করেছে। আমি আরও নির্মাণ করতে চাই।’ ১২তম পুরস্কার গ্রহণ করছেন সাহিল রনি এর আগে চলচ্চিত্রটি ভারত, বাংলাদেশ এবং ইউরোপের বিভিন্ন সম্মানজনক উৎসবে পুরস্কৃত ও প্রদর্শিত হয়েছে। এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম।

সাহিল রনি মূলত একজন সিনেমাটোগ্রাফার হিসেবে সুপরিচিত। তিনি বর্তমানে চ্যানেল ওয়ানে এজিএম (ব্রডকাস্ট অপারেশন) পদে কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি ইউএনডিপি, আইএফআরসি, এডিবি এবং ন্যাশনাল জিওগ্রাফিক ইন্ডিয়া-এর মতো আন্তর্জাতিক সংস্থার সাথেও গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করেছেন। আরেকটি দৃশ্যে প্রিয়ম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন