ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জানেন সেই দিন কী করেছিলেন শাহরুখ খান? বিস্মিত হয়েছিলেন সালমান শাহ!

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

জানেন সেই দিন কী করেছিলেন শাহরুখ খান? বিস্মিত হয়েছিলেন সালমান শাহ!

জানেন সেই দিন কী করেছিলেন শাহরুখ খান? বিস্মিত হয়েছিলেন সালমান শাহ!

জানেন সেই দিন কী করেছিলেন শাহরুখ খান? বিস্মিত হয়েছিলেন সালমান শাহ!

বিনোদন ডেস্ক : ১৯৯৫ সালের ১২ আগস্ট। এদিন ছিল সালমান শাহ-সামিরার বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীতে সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে ঘুরতে যান। সেখানে একটি পাঁচতারা হোটেলে ওঠেন।

সেই হোটেলেই ছিলেন শাহরুখ খান। শাহরুখ স্ত্রী গৌরীকে সঙ্গে করে হাতে ফুল নিয়ে সালমান শাহর রুমে আসেন- সালমানের আলোচিত ছবির পেছনের গল্পটা এমনই।

জানালেন সালমানের একটি ঘনিষ্ঠসূত্র। তিনি জানালেন সালমান শাহ ও শাহরুখের বহুল আলোচিত ছবিটির পেছনের গল্প।

১৯৯৫ সালে সালমানের কাছ থেকে সংগ্রহ করে প্রথম প্রকাশ হয় জনকণ্ঠে। সেখানেই ছবির পেছনের গল্পও রয়েছে।
সূত্রের ভাষ্য মতে, বিবাহবার্ষিকীতে সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে যান। সেখানের একটি পাঁচতারা হোটেলে ওঠেন।

সেদিন হোটেলে লোকজন কম ছিল। সালমান শাহ হোটেলের ম্যানেজারকে বললেন, আজ রাত ৯টা পর্যন্ত যতজন ডিনার করবে সব বিল আমি দেব। তখন ম্যানেজার জিজ্ঞেস করেন, আপনি দেবেন কেন? সালমান সে সময় বলেন, আজ আমাদের বিবাহবার্ষিকী, আমি বাংলাদেশের সুপারস্টার। এই বিশেষ দিনে বিল আমি দেব। সূত্রটি বলছে, ওই হোটেলে ছিলেন শাহরুখ খান।

তিনি স্ত্রী গৌরীকে নিয়ে ডিনার করতে গিয়ে জানতে পারেন এই ডিনার একজন করাচ্ছেন, তিনি বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহ। তিনি আরো জানতে পারেন আজ তাঁর বিবাহবার্ষিকী। শাহরুখ ডিনার করেন। ডিনার শেষে ম্যানেজারের কাছ থেকে সালমানের রুম নম্বর জেনে নেন, এরপর ফুল নিয়ে তাঁর রুমে হাজির হন। সালমান বিস্মিত হন। পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর ছবি তোলেন তারা। সালমান ও শাহরুখের মধ্যে সে সময় সিনেমা নিয়েও কথা হয়। এবং দুজনে মিলে একটি সিনেমা করার কথাও হয়েছিল।

শোনা যায়, ২০১০ সালে শাহরুখ খান প্রথমবার ঢাকায় এসে আর্মি স্টেডিয়ামে সালমান শাহর সঙ্গে সিনেমা করার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন