ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অডিও ফাঁস, ববি বলছেন জোড়াতালি!

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম

অডিও ফাঁস, ববি বলছেন জোড়াতালি!

বহুদিন সিনেমার খবরে নেই ইয়ামিন হক ববি, ছিলেন না ব্যক্তিগত খবরেও। অবশেষে খবরে এলেন এই নায়িকা। সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম হলেন তিনি।

ফাঁস হয়েছে প্রযোজকের সঙ্গে প্রেমের খবর। সঙ্গে অডিও ফাঁস! মজার তথ্য, সাম্প্রতিক ট্রেন্ড ধরে নায়িকা এই অডিওকে এআই বলার চেষ্টা করেননি। বরং বলেছেন, ‘জোড়াতালি’!

বলা দরকার, প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যে আরেক ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে নায়িকার প্রেম ও আলাপচারিতার অডিও ফাঁস হলো।

অডিও শুনে এটুকু স্পষ্ট, ববি ও বাশার প্রেমের সম্পর্কে হাবুডুবু খাচ্ছেন। যদিও এই অডিও সম্পর্কের মধ্যে বেশকিছু অভিযোগ এনেছেন ববি। বাশারকেও প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা গেছে। ফাঁস হওয়া অডিওতে নায়িকা একাধিকবার বাশারকে ‘মন থেকে ভালোবাসেন’ বলে দাবি করেছেন। ইয়ামিন হক ববি ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে নায়িকা দাবি করেছেন, এসব আলাপচারিতা সাম্প্রতিক নয়। অন্তত দুই তিন বছর আগের। এমনকি অডিওটি বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। 

ববির বয়ানে, ‘কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছেন। এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। লক্ষ্য করবেন, এক কথার সঙ্গে আরেকটার মিল নেই। তবে অডিও শুনে মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।’

কিন্তু কে ববির জীবনে অহেতুক ঝামেলা তৈরি করার চেষ্টা করছে? জবাব মেলেনি ববির কণ্ঠে। তবে কি প্রাক্তন প্রেমিক সাকিব সনেটের দিকেই ববির আঙুল উঠছে! ইয়ামিন হক ববি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন