ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘মন খারাপের দিনে’ এক ছাতায় আরশ-মাহি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০১:১১ পিএম

‘মন খারাপের দিনে’ এক ছাতায় আরশ-মাহি

অরণী নামে এক মেয়েকে এলাকার বখাটে ছেলে তারিকুল উত্ত্যক্ত করে। নানাভাবে অরণীর কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মোটেও পাত্তা দেয় না। তার আবার দুইদিকে সমস্যা। সে তারিকুলকেও থামাতে পারে না, আবার বাবার কাছেও বলতে পারে না। 

এমনই এক মহল্লার প্রেম ও ঘৃণার গল্পে এক ছাতার নিচে দাঁড়ালেন সময়ের দুই জনপ্রিয় মুখ আরশ খান ও সামিরা খান মাহি। আশা মাল্টিমিডিয়া নিবেদিত এই নাটকের নাম ‘মন খারাপের দিনে’।

নাটকটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। গল্প ও চিত্রনাট্যও তারই। প্রধান সহকারী পরিচালক ছিলেন আজহারুল ইসলাম অভি।

নাটকটি নিয়ে আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান বলেন, ‘আমরা এটিভি ইউএসএ-এর মাধ্যমে বাংলা নাটককে আমেরিকাসহ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। সে কারণে আমাদের যাত্রা শুরু করেছি। ভালো একটি গল্পে নির্মিত এই নাটকটি দেখে সকলেই বিনোদিত হবে এবং সামাজিক একটি বার্তা পাবে। দর্শকের সহযোগিতা পেলে আমরা নিয়মিত নাটক নিয়ে আসতে চাই।’ একটি দৃশ্যে আরশ খান ও সামিরা খান ঢাকা ও ঢাকার বাইরে চিত্রায়িত নাটকটিতে আরও অভিনয় করেছেন রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজলসহ অনেকে।

নাটকটি ইশতিয়াক আহমেদের কথায়, তাসনুভের সংগীতে নিজের সুরে গান গেয়েছেন লুৎফর হাসান। ৯ অক্টোবর এটিভি ইউএসএ-এর ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন