ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ট্রেলারে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

ট্রেলারে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’

বাংলাদেশি সিনেমায় নতুন সংযোজন ‘সাবা’। মুক্তিতে বিলম্ব হলেও মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র এটি। ইতোমধ্যেই যেটি জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক উৎসবের মঞ্চে। আসছে ২৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, তার আগে প্রকাশ হলো দেড় মিনিটের ট্রেলার। সেখানে উঠে এসেছে মাকে কেন্দ্র করে মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা।

ট্রেলারটি প্রকাশ করা হয়েছে মেহজাবীনের অফিসিয়াল ফেসবুক পেজ ও সিনেমার অফিসিয়াল পেজে। প্রকাশের পর থেকেই দর্শকরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন।

গল্পে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, আর গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন মোস্তফা মনোয়ার। ৯০ মিনিট দৈর্ঘ্যের ছবিটি যৌথভাবে লিখেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান, পরিচালনাও করেছেন মাকসুদ।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হওয়ার পর ‘সাবা’ প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গ্যোটেবর্গ, সিডনি ও রেইনড্যান্সসহ নানা মর্যাদাপূর্ণ উৎসবে এবং ভ্যারাইটি, স্ক্রিন ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক সমালোচকদের কাছ থেকে উচ্চ প্রশংসা কুড়িয়েছে। ছবিটি ইতোমধ্যে বিক্রি হয়েছে যুক্তরাজ্যের চ্যানেল ৪, অস্ট্রেলিয়ার এসবিএস এবং কাজাখস্তানের অলটারনাটিভা ডেজ-এ।

নির্মাতা মাকসুদ হোসেন জানান, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এ গল্প তৈরি করেছেন—‘সাবা মূলত ছেড়ে দেওয়ার সাহস ও ভালোবাসার শক্তির গল্প।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন