ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে দ্বিতীয় দিনের কলমবিরতি কর্মসূচি চলছে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০২:৩৯ পিএম

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে দ্বিতীয় দিনের কলমবিরতি কর্মসূচি চলছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির ঘোষণার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলমবিরতি পালন করছেন কর, শুল্ক ও ভ্যাট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানী ঢাকার এনবিআর ভবনসহ সারাদেশের কাস্টমস, ভ্যাট ও কর অফিসগুলোতে এই কর্মসূচি শুরু হয়, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এই কর্মসূচি আয়োজন করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’, যেখানে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তারা একযোগে অংশ নিচ্ছেন। সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ বিকেল ৩টায় আগারগাঁওয়ে এনবিআর ভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি।

রাজধানীর বিভিন্ন কর অঞ্চল ছাড়াও চট্টগ্রাম, বেনাপোলসহ দেশের অন্যান্য প্রধান শুল্ক ও কর কার্যালয়েও কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতিতে রয়েছেন। এতে শুল্ক ও করসেবাসমূহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট প্রস্তুতি ও রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে।

গত মঙ্গলবার ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ তিন দিনের কর্মসূচির ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে গতকাল বুধবারও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একইভাবে কর্মবিরতি পালন করা হয়। তৃতীয় দিন অর্থাৎ আগামী শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একইভাবে কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার রাতে সরকারের পক্ষ থেকে একটি অধ্যাদেশ জারি করে এনবিআর ও আইআরডি (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) বিলুপ্ত করে নতুনভাবে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি আলাদা বিভাগ গঠনের সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্তের পরপরই এনবিআরের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করে কলমবিরতির ঘোষণা দেন।

তাদের দাবি, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়েছে, যা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত কাঠামো ও অভ্যন্তরীণ কার্যক্রমে বিঘ্ন ঘটাবে। তাই পূর্ণাঙ্গ আলোচনা ছাড়া এমন সংস্কার কার্যক্রম বাতিলের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন