ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

চলছে ফলাফল ঘোষণা, শাহবাগে শিবিরের উল্লাস

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ এএম

চলছে ফলাফল ঘোষণা, শাহবাগে শিবিরের উল্লাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে শাহবাগ এলাকায় উল্লাসে ফেটে পড়েছেন শিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ঢাবির বিভিন্ন হলের ফলাফল ঘোষণা শুরু হয়। এতে সাদিক কায়েম এগিয়ে থাকায় শাহবাগে কয়েক শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে বিভিন্ন স্লোগানে এলাকা মুখর করে তোলেন।

সরেজমিনে দেখা যায়, জাদুঘরের সামনের সড়কে বিপুলসংখ্যক নেতাকর্মী ভিড় করেছেন। ফলাফল ঘোষণার পর থেকেই তারা হাত উঁচু করে নানান স্লোগান দিতে থাকেন। ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’, ‘জিতছে কে সাদিক’, ‘রাজপথ ছাড়বো না’—এসব স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

অন্যদিকে ছাত্রদলের কর্মীরাও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নিজেদের জানান দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ‘ছাত্রদল জিন্দাবাদ’, ‘আমার নেতা তোমার নেতা তারেক জিয়া তারেক জিয়া’, ‘জিতছে কে আবিদ ভাই’—এমন স্লোগান উচ্চারিত হতে থাকে।

এদিকে, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও রাত দেড়টার দিকে শাহবাগ থানার সামনে শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়।

এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমকে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে জানিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, ‘আগের মতো নিরাপত্তাব্যবস্থা রয়েছে। শিফট পরিবর্তন হচ্ছে। নতুন পুলিশ সদস্যরা আসছেন। যেকোনও ধরনের সংঘর্ষ এড়াতে ও নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতি রয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন