ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তেজগাঁওয়ে মিছিল: আওয়ামী লীগের ৭ নেতাকর্মী রিমান্ডে

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

তেজগাঁওয়ে মিছিল: আওয়ামী লীগের ৭ নেতাকর্মী রিমান্ডে

রাজধানীর তেজগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলা অপর এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জিয়াউর রহমান, রুবেল হোসাইন, আব্দুর রহমান, ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ, মেহেদী হাসান হৃদয় ও ওমর ফারুক। কারাগারে যাওয়া আসামি হলেন রিদোয়ান রাফি।

এদিন আসামিদের আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের উপপরিদর্শক মো. আবু ঈসা। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল হক। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৭ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর কিশোর রিদোয়ানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাজধানীর তেজগাঁও এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার সূত্রে জানা গেছে, শুক্রবার ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা রাষ্ট্র ও সরকার বিরোধী স্লোগান দিয়ে সন্ত্রাসবাদকে উসকে দেয়। এ ঘটনায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন