ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

রাজধানীর কমলাপুর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ওই নারীর নাম মোছাম্মৎ মরিয়ম (৫৫)।

শুক্রবার (৫ সেক্টেম্বর) দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে মতিঝিল থানার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উত্তর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে মরিয়মকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। এ সময় তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার মোছাম্মৎ মরিয়মের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতার মরিয়ম একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে তিনি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতেন। 

তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন