ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল নেমেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলসহ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সমবেত হন হাজার হাজার মানুষ। বিভিন্ন মাজার ও খানকার প্রতিনিধিদের নেতৃত্বে আলাদা আলাদা মিছিল যুক্ত হয় এই জশনে জুলসে।

রাজধানীতে এবার সবচেয়ে বড় জশনে জুলসের আয়োজন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া দরবার শরিফের ভক্তরা। তাদের দুটি অংশের একটি সৈয়দ মঈনুদ্দিন আহমদের বড় ছেলে সৈয়দ সাইফুদ্দিন আহমদ সোহরাওয়ার্দী উদ্যানে এবং ছোট ছেলে সৈয়দ শহিদ উদ্দিন আহমদের অনুসারীরা সমাবেশ করছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে।

জশনে জুলসে মানুষের ঢল (ছবি: নাসিরুল ইসলাম)

সকাল সাড়ে ১০টায় আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে জশনে জুলুসে নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারী। উৎসবমুখর এ আয়োজনে জাতীয় ও কালেমা খচিত পতাকা এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন ভক্তরা। এ সময় মহানবী (সা.) এর স্মরণে বিভিন্ন নাতে রাসুল পরিবেশন করা হয়।

রাজধানীতে জশনে জুলস (ছবি: নাসিরুল ইসলাম)

জুলুসটি সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেট দিয়ে বের হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা হয়ে পুনরায় কালী মন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে শান্তি সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত রয়েছেন বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা, শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক-শিক্ষাবিদসহ বিশিষ্ট ব্যক্তিরা।

জশনে জুলসের আয়োজনে মহানবী (সা.) জীবনী নিয়ে আলোচনা করা হয়

অপরদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে আয়োজনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী আলোচক ড. আহসান উদ্দিন। সভাপতিত্ব করেন শহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী। আলোচন ও সেমিনারে মহানবী (সা.) জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন আগতরা।
এছাড়াও রাজধানী ও আশপাশের এলাকার বিভিন্ন মাজার ও মাদ্রাসার পক্ষ থেকে পল্টন ও প্রেসক্লাব এলাকায় জুশনে জুলুস অুনষ্ঠিত হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন