ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২২৭৬ নেতকর্মীকে গুমের পর হত্যা, ট্রাইব্যুনালে ফের অভিযোগ বিএনপির

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

২২৭৬ নেতকর্মীকে গুমের পর হত্যা, ট্রাইব্যুনালে ফের অভিযোগ বিএনপির

অপহরণপূর্বক গুম করে ক্রসফায়ারের নামে ২২৭৬ নেতাকর্মীকে হত্যার অভিযোগে তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান।

ইলিয়াস আলীসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত গুম, হত্যার ঘটনায় এই অভিযোগ করা হয়। এর আগেও, গত ৯ জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় পুনরায় দল থেকে অভিযোগ দাখিল করা হয়।

এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন