ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সুব্রত বাইন জানালেন, কেন নিজের কাছে রাখেন অস্ত্র!

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:৫৪ পিএম

সুব্রত বাইন জানালেন, কেন নিজের কাছে রাখেন অস্ত্র!

ঢাকা: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আদালতে নিজের কাছে অস্ত্র রাখার কারণ তুলে ধরেছেন। বুধবার (২৮ মে) বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে হাজির হওয়ার সময় বিচারক অনুপস্থিত থাকায় সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আমি বাঁচার জন্যই অস্ত্র রাখি। অস্ত্র রাখি না, এমন মিথ্যা বলব না।”

সুব্রত বাইন জানান, ১৯৮৬ সাল থেকে তার বিরুদ্ধে শত্রু রয়েছে। তার নামে অনেকেই চাঁদাবাজি করলেও তিনি নিজে এ ব্যাপারে অজ্ঞ। তিনি আরও বলেন, “আপনারা সাংবাদিকরা ছবি তুলে ভিডিও করেন, তবে সত্যিই যা আছে তাই লিখুন। ভুল তথ্য ছড়াবেন না। আমি আমার পরিচয় জানি, নিজেকে চিনি। আমার পরিবারের মানুষ আছে, আমি কখনও অসত্য কথা বলি না।”

এর আগে, গত মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়া থেকে বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ গ্রেপ্তার হন। পরবর্তীতে রাজধানীর হাতিরঝিল থেকে তার দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে আটক করা হয়।

আজ বুধবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন