ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার হত্যায় তিনজন গ্রেপ্তার: পুলিশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:৩৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার হত্যায় তিনজন গ্রেপ্তার: পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে, গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ওসি খালিদ মনসুর জানিয়েছেন, "গ্রেপ্তারকৃত তিনজন পেশায় ভাসমান হকার এবং তারা রাতে মদ ও গাঁজা সেবন করতো। ঘটনার সঙ্গে তাদের সম্পর্ক থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।"

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার একটি গ্রামে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন