ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার 

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ১৩ মে ২০২৫, ১২:২৮ পিএম

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার 

জনপ্রিয় লোকসংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে মনোনয়ন পেয়েছিলেন মমতাজ। আগের দুইবারের মতো এবারও তিনি নৌকার প্রার্থী ছিলেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে যান। নির্বাচনে পরাজয়ের পর দলীয় রাজনীতিতেও তার উপস্থিতি কমে যায়, এবং দীর্ঘদিন তিনি নিজ নির্বাচনী এলাকাতেও যাননি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মমতাজ বেগমের আর প্রকাশ্যে দেখা মেলেনি। তখন থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, মমতাজ বেগম ২০০৯ সালে প্রথমবার সংসদে যান সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সরাসরি জনগণের ভোটে এমপি নির্বাচিত হন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন