ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিখোঁজের দুই দিন পর হাতিরপুলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:২৯ এএম

নিখোঁজের দুই দিন পর হাতিরপুলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

রাজধানীর হাতিরপুল পুকুরপাড় এলাকার একটি গলি থেকে নিখোঁজের দুই দিন পর এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম শাহিন রহমান ওরফে আশু (৪২)। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার কাউনিয়া এলাকার বাসিন্দা।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরুল কবির জানান, ভোর পাঁচটার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা গলির পাশে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, শাহিন রহমান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ঢাকার উপকণ্ঠ টঙ্গী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত। গত মঙ্গলবার শাহিন বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বুধবার টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, শাহিনের মাথায় গুরুতর আঘাত লেগে তিনি মারা গেছেন। তবে এটি পরিকল্পিত হত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ—তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন