ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর

রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন ঢাকার জজ আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর আজ বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য জানিয়েছেন।

এদিন আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানিতে বলা হয়, আসামি সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ; আইনের প্রতি শ্রদ্ধাশীল ও বাংলাদেশের স্থায়ী নাগরিক।

এর আগে গত ১৪ ডিসেম্বর জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। এতে সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও মেহের আফরোজ শাওনকে আসামি করা হয়। এ মামলায় গত ১৫ ডিসেম্বর আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন