নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
হুমায়ুন কবির মহানগরীর গলাচিপা এলাকার মৃত চান শরীফ সরদারের ছেলে ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
সূত্রে জানা যায়, আজ সকালে হঠাৎ কারাগারে হুমায়ুন কবির অসুস্থ হয়ে পড়েন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বার্তা বাজার/এমএমএইচ






