ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন

সুপ্রিম কোর্টের হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাকে শপথবাক্য পাঠ করান। প্রধান বিচারপতির খাস কামরায় এ শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বার কাউন্সিলের সেক্রেটারি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তাবৃন্দ।

গত ১১ নভেম্বর হাইকোর্টের ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ২২ জন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ১২ নভেম্বর ২২ জনের মধ্যে ২১ জনের শপথ অনুষ্ঠান হলেও অসুস্থতার কারণে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ নিতে পারেননি। আজ তার শপথ সম্পন্ন হলো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন