ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

 ‘শিক্ষা-সাহিত্য অঙ্গনে সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন আলোকবর্তিকা’

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম

 ‘শিক্ষা-সাহিত্য অঙ্গনে সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন আলোকবর্তিকা’

বাংলাদেশের শিক্ষা এবং সাহিত্য অঙ্গনে সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এক আলোকবর্তিকা। তিনি নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ ছিলেন। তার উদারতা এবং আন্তরিকতা ছিল অতুলনীয়।

শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, সংস্কৃতিচিন্তক ও পেন বাংলাদেশের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণে সভায় বক্তারা এসব কথা বলেন। লেখক, সাহিত্যিক, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার উদ্যোগে শনিবার‌ (২৯ নভেম্বর) বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারিদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কবি জাহানারা পারভীন

বক্তারা আরও বলেন, সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করেছেন, সবাই কোনও না কোনোভাবে তার সহযোগিতা পেয়েছেন। তার শিক্ষা শুধু শ্রেণিকক্ষে আবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল শুভচিন্তার প্রত্যেক মানুষের মনে। শিক্ষার্থীদের কাছে একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যু মানে এক প্রজ্ঞাদীপ্ত যুগের অবসান। তার চলে যাওয়া জ্ঞান, প্রজ্ঞা ও মননশীলতার জগতে গভীর এক শূন্যতা সৃষ্টি করেছে।

সভায় আলোচনা করছেন তারা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল কবি জাহানারা পারভীন এবং নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার। এ সময় ভায়োলিন পরিবেশন করেন ড. শিউলী ভট্টাচার্য, তার সঙ্গে তবলায় ছিলেন সুকান্ত দাস। সৈয়দ মনজুরুল ইসলামের জীবনী পাঠ করেন কথাসাহিত্যিক শাহনাজ নাসরীন।

স্মৃতি চারণ ও বক্তব্য শেষে অনুষ্ঠানে ‘প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় স্মারকগ্রন্থ 'প্রেম ও প্রার্থনায় সৈয়দ মনজুরুল ইসলাম' মোড়ক উন্মোচন করা হয়।

নিবেদিত কবিতা পাঠ করেন কবি জাহিদ হায়দার

পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কবি সঞ্চালক কবি শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর নজরুল ইসলাম, সাবেক সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য কবি আসাদ মান্নান, কবি জাহিদ হায়দার, পেন বাংলাদেশের  সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও ইউল্যাবের প্রফেসর সামসাদ মর্তুজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সানজিদা হোসেন, ব্রুনেল ইউনিভার্সিটি অফ লন্ডনের শিক্ষার্থী সৈয়দা নোভেরা আনওয়ার, একুশে পদকপ্রাপ্ত শিল্পী শাহজাহান বিকাশ,কথা প্রকাশের সত্ত্বাধিকারী মোহাম্মদ জসীম উদ্দিন, পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কথাসাহিত্যিক পারভেজ হোসেন, সাবেক অ্যাডিশনাল সেক্রেটারি ও শিশু সাহিত্যিক মানিক মোহাম্মদ রাজ্জাক, কথাসাহিত্যিক মশিউল আলম, কবি ও লোক সম্পাদক অনিকেত শামীম, পেন বাংলাদেশের সেক্রেটারি কবি ও সাংবাদিক জাহানারা পারভীন, কথাসাহিত্যিক নাসিমা আনিস, কথাসাহিত্যিক শাহনাজ নাসরিন প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন