ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে। কয়েক সেকেন্ড স্থায়ী ওই মিছিলে অংশ নেন হাতেগোনা কয়েকজন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আকস্মিকভাবে কয়েকজন একটি মিছিল বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, সকাল ৭টার দিকে ৫-৬ জন একটি ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

এদিকে দুপুর দেড়টার দিকে বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ওসি তিনি বলেন, ‘মোহাম্মদপুরের বাবার রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হরেছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন