ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আজ

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম

হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আজ

প্লট জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় উভয়পক্ষের যুক্তিতর্কের শুনানির তারিখ আজ রোববার (২৩ নভেম্বর)।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক শুনানিটি অনুষ্ঠিত হবে। আগের দিন আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের কথা থাকলেও তা করেননি মামলার একমাত্র গ্রেফতার আসামি খুরশিদ আলম।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই অভিযোগের পক্ষে ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া একই অভিযোগে ঢাকার চতুর্থ বিশেষ জজ আসালতে শেখ রেহানার মামলায় উভয়পক্ষের যুক্তিতর্কের শুনানি এবং তার মেয়ে আজমিনা সিদ্দিকের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন