ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সম্পাদক পরিষদের নতুন সভাপতি নূরুল কবীর, সম্পাদক হানিফ মাহমুদ

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫২ পিএম

সম্পাদক পরিষদের নতুন সভাপতি নূরুল কবীর, সম্পাদক হানিফ মাহমুদ

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউএজের সম্পাদক নূরুল কবীর। তিনি এই সংগঠনের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের স্থলাভিষিক্ত হলেন। আর সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে মাহফুজ আনামের সভাপতিত্বে পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

দুই বছর মেয়াদি নতুন কমিটিতে সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন ও সহকারী সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ নির্বাচিত হয়েছেন। 

নির্বাহী সদস্যরা হলেন মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।

মুক্ত, নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির নেতৃত্ব আরও দৃঢ়ভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বিদায়ী সভাপতি। নবনির্বাচিত সভাপতি সম্পাদক পরিষদকে ভবিষ্যতে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মুক্ত, নিরাপদ ও প্রভাবমুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির পক্ষ থেকে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এজিএমে উপস্থিত সদস্যরা নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পরস্পর সহযোগিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ এবং নতুন সদস্য কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী এবং ডেইলি সান সম্পাদক রেজাউল করিম (লোটাস)। 

সভায় অনলাইনে যুক্ত হন দৈনিক পূর্বকোণ সম্পাদক ম রমিজউদ্দিন চৌধুরী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন