ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সারা দেশে সেনা অভিযানে ৭ দিনে আটক ১৪৯

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০১:০১ এএম

সারা দেশে সেনা অভিযানে ৭ দিনে আটক ১৪৯

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। গত সাত দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৪৯ জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যৌথভাবে পরিচালিত অভিযানে সারা দেশে ১৪৯ জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানী ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানের উদ্দেশ্য ছিল দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা।

“আমরা পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি অভিযানে অংশগ্রহণ করেছি। লক্ষ্য ছিল সাধারণ জনগণকে নিরাপদ রাখা এবং সন্ত্রাস ও মাদক প্রতিরোধ করা।”

জানা গেছে, অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৮টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৭টি কার্তুজ, ৪ দশমিক ৬২ কেজি বিস্ফোরক, দেশি-বিদেশি মাদকদ্রব্য, ধারালো অস্ত্র, প্রাইভেটকার, মোটরসাইকেল ও সিএনজি উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, গ্রেফতারদের আইনি কার্যক্রম এবং জিজ্ঞাসাবাদ সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সারা দেশে নিয়মিত টহল, নিরাপত্তা কার্যক্রম, অগ্নি নির্বাপনসহ শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যক্রম চালানো হচ্ছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণকে যে কোনও সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

আইএসপিআর আরও জানায়, দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চালানো হবে। জনগণ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে, সেই দিকেই আমরা মনোনিবেশ করেছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন