ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম

বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে বলে একাধিক স্টেশনমাস্টার নিশ্চিত করেছেন। স্টেশনগুলোতে অবস্থানরত যাত্রীদের বাইরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, দুপুর ২টা ৬ মিনিটে ডিএমটিসিএলের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়,  ‘কারিগরি/যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সম্মানিত যাত্রীগণের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য্যধারণ ও সহযোগিতার জন্য  যাত্রীসাধারণের প্রতি অনুরোধ করা হলো।’

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এর ফলে সেদিন আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেলের লাইনের নিচে পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটি বেশ ভারী।

বিস্তারিত আসছে……

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন