ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দাহ্য পদার্থের কারণেই আগুনের তীব্রতা বেশি ছিল: বেবিচক চেয়ারম্যান

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম

দাহ্য পদার্থের কারণেই আগুনের তীব্রতা বেশি ছিল: বেবিচক চেয়ারম্যান

দাহ্য পদার্থের কারণেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে লাগা আগুনের তীব্রতা বেশি ছিল। এ কারণে প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার ব্রিগেডসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ৪০টির বেশি ফায়ার ভেহিকেল যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

গত ১৮ অক্টোবর শাহজালালের কার্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  

তিনি বলেন, ‘আগুন নেভাতে আসা কোনও ফায়ার ভেহিকেলকে বাধা দেওয়া হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক গুজবও ছড়ানো হচ্ছে।  দেশের বৃহত্তর স্বার্থে এগুলো পরিহার করতে হবে।’ 

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আইকাও স্ট্যান্ডার্ড মেনেই আমাদের সবকিছু পরিচালিত হয়। আমাদের নিজস্ব ফায়ার কর্মীদের প্রতিদিন ট্রেনআপ করা হয়।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন