ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হত্যার পর ডিপ ফ্রিজে স্ত্রীর লাশ: স্বামী গ্রেফতার

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম

হত্যার পর ডিপ ফ্রিজে স্ত্রীর লাশ: স্বামী গ্রেফতার

রাজধানীর কলাবাগানে হত্যার পর ডিপ ফ্রিজে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যাওয়া ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম নজরুল ইসলাম। গত রাতে তাকে গ্রেফতার করা হয়। 

বুধবার (১৫ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। 

প্রসঙ্গত, গত সোমবার রাতে তাসলিমা নামের ওই গৃহবধূর লাশ বাসার ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার কলাবাগান থানায় নিহত তাসলিমার পরিবার তার স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করে। 

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীকে হত্যা করেছেন। ঘটনার পর থেকে নজরুল পলাতক ছিলেন । তিনি একসময় কাপড়ের ব্যবসা করলেও এখন কিছু করছেন না। একসময় তার আদাবরে বাড়ি ছিল। সেই বাড়ি বিক্রির টাকা ব্যাংকে রেখে লাভের টাকায় সংসার চালাতেন।

হত্যাকাণ্ডের শিকার তাসলিমার পরিবারের দাবি, নজরুল তার শ্বশুরের কাছে ১০ কাঠা জমি চেয়েছিলেন। জমি না পেয়ে স্ত্রীকে হত্যা করেছেন। তাসলিমার বড় ভাই নাজমুল হোসেন জমি লিখে না দেওয়ায় নজরুল তার বোনকে আগেও নির্যাতন করেছে।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন