ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুদকের মামলায় জামিন পাননি আসাদুজ্জামান নূর!

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:১৩ পিএম

দুদকের মামলায় জামিন পাননি আসাদুজ্জামান নূর!

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করে দেন।

এদিন সকালে কারাগার থেকে আসাদুজ্জামান নূরকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী কাওছার আহমেদ জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন।
এর ফলে তিনি আপাতত কারাগারেই থাকছেন।

এর আগে গত ৩০ জুলাই, দুদক আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান ১৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে ২২ সেপ্টেম্বর আদালত নূরকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে, আসাদুজ্জামান নূর ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন।

এছাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এসব লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করার অভিযোগ আনা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের তথ্য অনুযায়ী, নূরের বিভিন্ন ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন হয়েছে, যার উৎস এখনো স্পষ্ট নয় বলে উল্লেখ করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন