ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে: চিফ প্রসিকিউটর

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০১ এএম

এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে: চিফ প্রসিকিউটর

বিগত আওয়ামী লীগ সরকারের সময় আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা গতকালই বলে দিয়েছি, শিগগিরই এ সপ্তাহের মধ্যে গুমের মামলার অনেক ঘটনার অগ্রগতি দেখবেন। আমরা আজ এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।”

বিচারে দেরি নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশে চিফ প্রসিকিউটর বলেন, “তদন্তে যে সময় দরকার ছিল, তা শেষ হয়েছে। এখন একের পর এক ফরমাল চার্জ দাখিল হচ্ছে। অনেক মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মানবতাবিরোধী অপরাধীদের বিচার সঠিক পথে এগোচ্ছে, আশা করছি প্রত্যাশিত সময়ের মধ্যেই বিচার সম্পন্ন হবে।”

ওবায়দুল কাদেরের মামলা প্রসঙ্গে তিনি বলেন, “সব মামলা একসঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়। ক্রমান্বয়ে একটার পর একটা অগ্রসর হবে। প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে কেউ পার পাবে না, কেউ দায়মুক্তি পাবে না, কেউ পালিয়ে বাঁচতেও পারবে না। ন্যায়বিচার তার নিজ গতিতেই চলবে।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন