ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পিএম

বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আজ। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এখন দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার পালা। বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর ক্ষণ ঘনিয়ে আসছে। এই বিদায়ের আবহে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে মেতে উঠেছেন ভক্তরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর পূজামণ্ডপগুলো ভরে উঠেছে ভক্তদের পদচারণায়। সকাল থেকেই ভক্তরা ছুটে আসছেন দেবীর দর্শন পেতে এবং শেষবারের মতো মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য।

বিজয়া দশমীর বিশেষ আকর্ষণ সিঁদুর খেলা। মণ্ডপে মণ্ডপে বিবাহিত নারীরা আনন্দে একে অপরের মুখে সিঁদুর মেখে মাতেন উল্লাসে। ঢাকের তালে, উলুধ্বনি ও শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নারীরা বিশ্বাস করেন, এই সিঁদুর খেলা দেবী দুর্গার আশীর্বাদস্বরূপ।

বিজয়া দশমীর বিশেষ আকর্ষণ সিঁদুর খেলা

সরেজমিন পুরান ঢাকার শাঁখারী বাজার গিয়ে দেখা যায়, ভক্তরা সিঁদুর কপালে ও গালে মেখে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। চারপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেউ কেউ মনের বাসনা পূরণের জন্য দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন, আবার কেউ প্রার্থনা করছেন শান্তি ও সমৃদ্ধির জন্য।

সকালে নির্ধারিত সময়ে পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর পূজার আয়োজন। বাজতে থাকে ঢাক, কাশি, ঘণ্টা, শঙ্খ। নানা ভোগ্যসামগ্রী নিবেদন করে ভক্তরা পূর্ণ করেন দেবী দুর্গার পূজা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। সবাই শেষবারের মতো মায়ের দর্শন পেতে উদগ্রীব।

শাঁখারী বাজারে সিঁদুর খেলতে ও দেবীর আশীর্বাদ নিতে আসা শিলা রানী বলেন, সিঁদুর খেলার মাধ্যমে আমাদের প্রত্যাশা, দেবী যেন আমাদের সুখ-শান্তিতে রাখেন। আমরা বিশ্বাস করি, এর মধ্য দিয়ে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসবে। বিদায়ের এই ক্ষণে আমাদের প্রত্যাশা, তিনি যেন আগামী বছর আবারও আমাদের মাঝে শুভাশীস নিয়ে ফিরে আসেন।

শাঁখারী বাজারের পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেওয়া স্বর্ণা মজুমদার বাংলা ট্রিবিউনকে জানান, তিনি দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন যেন স্বামী সংসারে সবাইকে সুখে রাখতে পারেন। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে থাকে সেই প্রার্থনাও করেছেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন