ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম

শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

কেনাকাটার পর তা বহনের জন্য গ্রাহক বা ক্রেতাকে বিনা মূল্যে কাগজের শপিং ব্যাগ দেওয়া হতো ব্র্যাকের লাইফস্টাইল রিটেইল চেইন স্টোর আড়ং থেকে। এখন সেই ব্যাগের জন্য দাম নেওয়া হচ্ছে। এই দাম নেওয়া বন্ধ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আড়ংয়ের নিয়মিত ক্রেতা উল্লেখ করে সোমবার (২৯ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা।

প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আড়ংয়ের মগবাজার আউটলেটের স্টোর ম্যানেজারকে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে কাগজের শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধ করতে বলেছেন নোটিশদাতা। তা না করলে উপযুক্ত আদালত ও কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ দিতে বাধ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।

২৪ সেপ্টেম্বর আড়ংয়ের মগবাজার আউটলেটে কেনাকাটার পর নোটিশদাতাকে জানানো হয়, সেপ্টেম্বর থেকে আড়ং ফ্রি-তে কাগজের শপিং ব্যাগ দিচ্ছে না। ক্রেতা বা গ্রাহককে এখন থেকে কাগজের ব্যাগটি কিনে নিতে হবে।

নোটিশে বলা হেয়েছে, পরিবেশ রক্ষার জন্য ব্যাগের মূল্য বাবদ নেওয়া এই অর্থ স্থানীয় বৃক্ষরোপণ প্রকল্পে ব্যয় করা হবে বলে আড়ং জানালেও এটি একটি ‘হীন মানসিকতার বিজ্ঞাপন’। পরিবেশ সুরক্ষার মতো উদ্যোগ আড়ংয়ের উচিত ছিল তাদের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল বা পণ্য বিক্রয়ের লাভ থেকে করা।

গ্রাহকের কাছ থেকে সামান্য কাগজের ব্যাগের জন্য মূল্য নেওয়াকে তিনি এক ধরনের ‘চাঁদাবাজি’ ও ‘অসাধু ব্যাবসায়িক মানসিকতা’ বলে উল্লেখ করেন নোটিশে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন