ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নির্বাচনের ১৮ পদে বিএনপি, ১টিতে জিতেছে জামায়াত সমর্থিত প্রার্থী

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ এএম

নির্বাচনের ১৮ পদে বিএনপি, ১টিতে জিতেছে জামায়াত সমর্থিত প্রার্থী

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষিত ফলে দেখা গেছে, সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখরুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সরদার মো. তাজুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট। আর তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ২৪৯। এর মধ্যে ২৪১টি ভোট কাস্ট হয়েছে। বাতিল হয়েছে ৬টি ভোট। দুটি ব্যালটে সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করা হয়নি।
এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

 

বার্তাবাজার/এমএইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন