ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ-জমার সময়সীমা বাড়ানোর আবেদন ছাত্রদলের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ-জমার সময়সীমা বাড়ানোর আবেদন ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমার সময়সীমা আরও দুইদিন বাড়ানোর আবেদন করেছে ছাত্রদল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে এ আবেদনপত্র দেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। আবেদনপত্রে বলা হয়, ‘আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু বিগত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীদের হামলার শিকার হয়ে আহত অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে অবস্থান করছে। একইসঙ্গে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। এমতাবস্থায় নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও দুইদিন বর্ধিত করা হলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সব শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক হতো।’

এতে আরও বলা হয়, ‘মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা আরও দুইদিন বৃদ্ধি করার জন্য নির্দেশ প্রদান করলে আমরা কৃতজ্ঞ থাকবো।’

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জাগো নিউজকে বলেন, আমরা একটা মিটিংয়ে বসেছি। সেখানে নির্বাচন কমিশনের সদস্যদের ডাকা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে নির্বাচন কমিশন এ সময় বাড়িয়ে যত রাতই হোক, শেষ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নেয়। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন