ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ঢাবি কাঁপাল ছাত্রদলের ঝড়ো বিক্ষোভ মিছিল!

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:০১ পিএম

ঢাবি কাঁপাল ছাত্রদলের ঝড়ো বিক্ষোভ মিছিল!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার দিকে বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বিক্ষোভ মিছিলটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে, যা পরে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই বারবার এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। ককটেল বিস্ফোরণের মতো ভয়াবহ ঘটনা তারই বহিঃপ্রকাশ। সাম্য হত্যার মতো নৃশংস ঘটনার পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, ফলে সন্ত্রাসীরা আজও দাপিয়ে বেড়াচ্ছে ক্যাম্পাসে।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানে জড়িতদের বহিষ্কার না করায় তারা এখনো হামলা চালাতে সাহস পাচ্ছে। প্রশাসনের এই নিরবতা বিশ্ববিদ্যালয়কে অনিরাপদ করে তুলেছে সাধারণ শিক্ষার্থীদের জন্য।”

সাহস দাবি জানান, শেখ মুজিব হল সংলগ্ন গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ‘আওয়ামী সন্ত্রাসীদের’ দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে।

উল্লেখ্য, সোমবার ভোররাতে শাহবাগ ও কাটাবন মোড়ের মধ্যবর্তী সড়কে একটি হঠাৎ মিছিল থেকে শেখ মুজিব হলের পকেট গেটে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নামজাদা নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন