ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাবি শিক্ষার্থীদের জন্য চালু হলো বৈদ্যুতিক শাটল, শিক্ষার্থীদের উচ্ছ্বাস 

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ মে ২০২৫, ০৩:৪৯ পিএম

ঢাবি শিক্ষার্থীদের জন্য চালু হলো বৈদ্যুতিক শাটল, শিক্ষার্থীদের উচ্ছ্বাস 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত দাবি বাস্তবে রূপ পেয়েছে—ক্যাম্পাসে চালু হয়েছে ইলেকট্রিক যানবাহনভিত্তিক ‘ক্যাম্পাস শাটল সার্ভিস’। পরিবেশবান্ধব এ উদ্যোগ নিয়েছে ‘গ্রিন ফিউচার ফাউন্ডেশন’, যার আওতায় পরীক্ষামূলকভাবে চারটি বৈদ্যুতিক যান শিক্ষার্থীদের জন্য চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (১২ মে) সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই নতুন পরিবহন ব্যবস্থা। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা এই সেবার সুবিধা নিতে পারবেন।

গ্রিন ফিউচার ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মাহাবুব তালুকদার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "আমাদের লক্ষ্য, শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করা। ভবিষ্যতে আরও ১৪টি ইলেকট্রিক যান সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৪টি শাটল শিক্ষার্থীদের জন্য, ১টি প্রক্টরিয়াল টিমের জন্য এবং ১টি আমাদের ফাউন্ডেশনের সদস্যদের ব্যবহারের জন্য চালু রয়েছে।"

যাত্রাভাড়া নির্ধারণ করা হয়েছে অত্যন্ত সুলভ—সর্বনিম্ন ১০ টাকা ও সর্বোচ্চ ২০ টাকা। প্রতিটি যাত্রায় একটি করে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক (ঢাবির শিক্ষার্থী) থাকবেন, যিনি ভাড়া আদায় এবং যাত্রী সেবায় নিয়োজিত থাকবেন।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে চারটি নির্ধারিত রুটে চালু হচ্ছে এই সেবা। প্রতিটি যানবাহনে ১৪ জন যাত্রী বসতে পারবেন। বিশেষভাবে কুয়েত মৈত্রী হল ও আশপাশের আবাসিক হলের শিক্ষার্থীরা এই শাটল ব্যবস্থার সুবিধা পাবেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এটিকে ‘ক্যাম্পাসে পরিবহন বিপ্লব’ হিসেবে দেখছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন