ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জাবি শিবিরের আংশিক কমিটি গঠন, ছাত্রত্ব নেই সভাপতির

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ এএম

জাবি শিবিরের আংশিক কমিটি গঠন, ছাত্রত্ব নেই সভাপতির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় জাবি শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

এ সময় ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনীত করেন।

তবে ঘোষিত সভাপতি মোস্তাফিজুর রহমান বর্তমানে নিয়মিত শিক্ষার্থী নন।

খোঁজ নিয়ে জানা যায়, তার ছাত্রত্ব প্রায় এক বছর আগে শেষ হয়ে গেছে। এর আগে তিনি শিবিরের জাবি শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি বর্তমানে কোথাও ভর্তি নই। এমফিল করার পরিকল্পনা ছিল, তবে মাস্টার্সের গ্রেড শিট ও সনদ সংগ্রহ করতে না পারায় এ বছর আবেদন করা সম্ভব হয়নি।

আগামী সেশনে ভর্তি হওয়ার পরিকল্পনা রয়েছে।’

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন