ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেজর জিয়ার হাতে গড়া ছাত্রদলই ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহিদ হাদিকে স্বীকৃতি দিতে নারাজ, আফসোস!: ডাকসু নেতা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

মেজর জিয়ার হাতে গড়া ছাত্রদলই ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহিদ হাদিকে স্বীকৃতি দিতে নারাজ, আফসোস!: ডাকসু নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ছাত্রদলের জন্য আফসোস প্রকাশ করলেন।

গতকাল এক ফেসবুক পোস্টে তিনি এই আফসোস প্রকাশ করছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবর রহমান হল যেটি শিক্ষার্থীরা নাম মুছে দিয়ে ওসমান হাদি হল রেখেছে—এই হলের ছাত্রদল শাখা শোক প্রকাশ করে একটি ব্যানার টাঙিয়েছে গেটে।

এই ব্যানারের নিচে লেখা রয়েছে, শেখ মুজিবর রহমান হল, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই ব্যানারটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এ বি জুবায়ের। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আজকের দিনে এসব নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না।’

এরপর লিখেছেন, ‘ছবিটা দেখেন। ঢাবির শিক্ষার্থীরা ফ্যাসিবাদের আইকন মুজিবের নাম মুছে দিয়ে হলের নামকরণ করেছে ভারতীয় আধিপত্যবাদবিরোধী আইকন শহীদ ওসমান হাদির নামে। ডাকসুর পক্ষ থেকে প্রশাসনিকভাবেও নাম পরিবর্তন করার দাবি জানানো হয়েছে।’

শেখ মুজিবকে ফ্যাসিবাদের আইকন উল্লেখ করে জুবায়ের লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের শতকরা আশি-নব্বই ভাগ শিক্ষার্থীই একমত এই ফ্যাসিবাদের চিহ্ন ক্যাম্পাস থেকে মুছে দিতে। কিন্তু একমত না ছাত্রদল! তাদের কাছে সম্ভবত ভারতীয় আধিপত্যবাদবিরোধী আইকন শহীদ ওসমান হাদির চেয়ে ফ্যাসিবাদের আইকন মুজিবের নামটাই বেশি পছন্দ! আফসোস! শুধুই আফসোস!

অথচ মেজর জিয়া, বেগম জিয়ার সংগ্রামটাই ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আর আজকে মেজর জিয়ার হাতে গড়া ছাত্রদলই ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহিদ হাদিকে স্বীকৃতি দিতে নারাজ! আফসোস! শুধুই আফসোস!’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন