ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পিএম

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শরীফ ওসমান হাদির স্মরণে এবং তার হত্যার বিচারের দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, রেলস্টেশন, অগ্রণী ব্যাংক, আবাসিক হলসমূহসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকা হয়। ইনকিলাব মঞ্চ চবি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দেয়াল লিখন ও গ্রাফিতিতে শহীদ ওসমান হাদির জান দেব, জুলাই দেব না, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই, দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত, গণহত্যাকারীর বিপক্ষে মজলুমের গালি হইলো মহাকাব্য -ইত্যাদি বাণী তুলে ধরা হয়।

চবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, শরীফ ওসমান হাদি ভাইয়ের আন্দোলনকে জীবিত রাখার জন্য এবং তার বিচারের দাবিতে আমরা গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করছি। গ্রাফিতিতে ওসমান হাদির কোটেশনগুলো লেখা হচ্ছে। তিনি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গিয়েছিলেন, তা ধরে রাখতে এবং তার হত্যার বিচার দাবিতে আমরা এখনো রাজপথে আছি।

চবি ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব নাদিম মাহমুদ উল্লাস বলেন, হাদি ভাইকে হত্যা করা হয়েছে সাত দিন হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত সরকার বিচার নিশ্চিত করতে পারেনি। সরকার উল্টো ৯০ দিনের সময় নির্ধারণ করে দিয়ে আমাদের সঙ্গে একপ্রকার ফাজলামো করেছে। জুলাইয়ের ওপর প্রতিষ্ঠিত সরকার জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে পারেনি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন