ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ইবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ এএম

ইবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গায়েবানা জানাজায় ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সক্রিয় ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, খুনি যদি পৃথিবীর শেষ প্রান্তেও গিয়ে থাকে, তাকে ধরে আনতে হবে। আমরা খুনিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলতে দেখতে চাই। কেউ যদি উদারতার কথা বলে, জনগণ তাদের বিরুদ্ধেই অবস্থান নেবে। আমাদের আন্দোলন চলমান, আমাদের লড়াই চলবে। একজন হাদিকে হত্যা করা হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ হাদী ফিরে আসবে। আমাদের সামনে এখন এক অঘোষিত যুদ্ধ চলছে, এই যুদ্ধে আমরা সবাই অংশ নেবো। যারা হাদীকে হত্যা করেছে, তাদের পতন নিশ্চিত।

জানাজার শুরুতে ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, খবরটি শোনার পর খুব কষ্ট পেয়েছি। আল্লাহ মানুষের জীবন নির্ধারণ করেন, কিন্তু কিছু বিষয় মেনে নেওয়া কঠিন। তারপরও আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন ওসমান হাদীকে জান্নাত নসিব করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। ২৪ জুলাইয়ের আন্দোলন না হলে আজ আমরা হয়ত এভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম না। তার আত্মার মাগফেরাত কামনা করছি, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন